Posted in
Education
গন্ডপাড়া গাঁয়ে কেটেছে ছোটবেলা। তখন গোদাগাড়ীর লোকজন চাকুরীবাকুরী করতেন না। যা দু’একজন সামান্য লেখাপড়া শিখতেন, তাঁরা বাড়ীর আশেপাশে মাষ্টারী করতেন। অভাব ক্ষুধা ছিল; কিন্তু কেউ শিকড় ছিড়ে গাঁ ছেড়ে বিদায় নিতেন না। বিদায় মানে মৃত্যু, এ ছাড়া অন্য কোন মানে তাঁদের জানা ছিল না। কেউ বিদায় নিতেন না।
Posted in
Education
আয়েশ ভাই ধানী জমি বেচলেন। মেয়ের বিয়েতে সাইকেল দিতে হবে। আইয়ুব বিশ্বাস ইউনুস চাচাকে বললেন,
-‘‘গরীবের ঘোড়া রোগ, বুঝলি ঘোড়া রোগ।’’ ইউনুস চাচা জবাব দিলেন;
-‘‘ঘোড়া রোগ হবে ক্যান? মাইয়্যা বড় হয়্যাছে বিহ্যা দিতে হবে না। লায়েক ম্যাইয়া। অন্য মানুষের সুতে ফস্টিনস্টি করবে। কোন বাপের ভালো লাগে ?’’ বিশ্বাস জবাবে বললেন;
-‘‘তাই বুল্যা ধানের ক্ষ্যাত বেঁচ্যা বিহা দিতে হবে ক্যানে?’’














